
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে সহশিক্ষাক্রমিক কার্যক্রম ‘অন্যপাঠ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সহযোগিতামূলক দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব ও আনন্দময় অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুনিরা আকতার লতা। এ ছাড়া কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামানসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, দলীয় অভিনয়, নৃত্য, কুইজ, বিভিন্ন ধরনের গেমস এবং অনলাইনভিত্তিক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজনের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি দলগতভাবে কাজ করা, দায়িত্ব গ্রহণ, সময় ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা চর্চার সুযোগ পান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয় বরং অভিজ্ঞতা, সৃজনশীলতা, সহযোগিতা ও বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তোলা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করে এবং তাদের বহুমাত্রিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কোর্স শিক্ষক মো. আশরাফুজ্জামান বলেন, ‘ET 404: Practicum: Micro-Teaching and Simulation কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা এই সহশিক্ষাক্রমিক কার্যক্রমের আয়োজন করেন। কোর্সের ব্যবহারিক ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হয়। ফলে এটি শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়।’

যে কোনো ভাষা শেখার মূল কৌশল হলো স্বাভাবিক প্রবাহের সঙ্গে ভাষাটিকে আয়ত্ত করা। এর অন্যতম কার্যকর উপায় বই পড়া। বই পড়ে ইংরেজি শেখার কার্যকর কৌশল ও পরামর্শ দিয়েছেন ইংরেজি প্রশিক্ষক ও পাবলিক স্পিকার মোহাম্মদ হীরা সরকার।
১ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হলের এক ছাত্রী তুবাউল জান্নাত ঐশীকে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে স্থায়ী বহিষ্কার করেছে হল প্রশাসন। গতকাল সোমবার তদন্ত কমিটির সুপারিশে হল প্রশাসনের এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫ পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এগুলোর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সে হিসাবে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র...
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তাঁর পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। আবেদন বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির...
১৫ ঘণ্টা আগে