কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যে দাবি করা হয়েছে সেটি সত্য নয়।
আজ বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আগামী ১১ আগস্ট থেকে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি সত্য নয় বলে গণমাধ্যমকে পরিষ্কার করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১১ আগস্ট বুধবার থেকে দেশের সব কাওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যা সত্য নয়।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
৯ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে
আগামী বছর ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পর মার্চ মাসে এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে