Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় ভর্তি, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

শিক্ষা ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় ভর্তি, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি (দুই সেমিস্টার) স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত এ প্রোগ্রামে মোট ১৫টি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পূরণের পর বিশ্ববিদ্যালয়ের অনলাইন পেমেন্ট গেটওয়ে অথবা পে-স্লিপের মাধ্যমে ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন শেষে অনলাইন থেকে ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করে ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংরক্ষণ করতে হবে।

প্রোগ্রামটির একাডেমিক কার্যক্রম ঢাকার ধানমন্ডি এবং গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রতি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত