
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর(শিক্ষা) ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ও বিভিন্ন হল নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে জুলাই গ্রাফিতি পুনর্লিখন ও সংরক্ষণ, জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই স্মৃতি কর্নার’ চালু, বিভিন্ন অনুষদ ও আবাসিক হলগুলোতে সেমিনার, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, রচনা ও কুইজ প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বলন, দোয়া মাহফিল, প্রার্থনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে বাংলাভিশনের রাতুল সাহা ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪-এর মো. মাহদী হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সভাপতি রাতুল সাহা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের...
৪২ মিনিট আগে
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। সেখানে ইউনিভার্সিটি অব সাও পাওলোতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পর্যায়ে পড়ছেন বাংলাদেশের দিলোয়ার হোসেন সৌরভ। ব্রাজিলে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন নাদিম মজিদ।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক সরকারি চাকরি হিসেবে পরিচিত। ১৭ জুলাই অনুষ্ঠিত সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষায় ৫ হাজার ১৪৯ জন উত্তীর্ণ হয়েছেন।
৭ ঘণ্টা আগে
সেলস অপারেশন মানেই কি শুধু এক্সেল শিটের হিসাবনিকাশ, রিপোর্ট তৈরি বা তথ্য রাখা? অনেকে তাই মনে করেন। বাস্তবে এই বিভাগের কাজ সংখ্যার গণ্ডি ছাড়িয়ে মানুষের কাছে পৌঁছে যায়। একজন দক্ষ সেলস অপারেশন পেশাজীবী শুধু ডেটা বিশ্লেষণ করেন না, মাঠে কাজ করা সেলস টিমের পথও সহজ করে দেন।
৮ ঘণ্টা আগে