
চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবে। এ জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে।
ভর্তির ওয়েবসাইটে জানানো হয়, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছে, তাদের অবশ্যই নির্ধারিত নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। এ জন্য বিকাশ, সোনালি ই-সেবা, সোনালি ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ, নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে।
ফি দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া রয়েছে।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হয় গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এ সময় আবেদন করে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী এবার পাস করে। পরে ফল পুনর্নিরীক্ষণে আরও ৪ হাজার ৭৯২ জন উত্তীর্ণ হয়।
সব মিলিয়ে এ বছর ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
৭ ঘণ্টা আগে
আবেদনে আবদুল্লাহ আল মামুন জানান, অনার্স পরীক্ষায় ৩.৯০ সিজিপিএ পেয়ে তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তবে ফার্মেসি বিভাগের সেশনজট ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁর শিক্ষাবর্ষের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। ২০২৫ সালের নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের এপ্রিলে শেষ হয় এবং পরে ফলাফল প্রকাশ...
৭ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. জাকির হোসেন। তাঁর পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম...
১ দিন আগে
যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
১ দিন আগে