
হামিশ উইলসন যুক্তরাজ্যের মধ্য ওয়েলসের বাসিন্দা। এক স্যাঁতসেঁতে পাহাড়ের কোলে তাঁর চমৎকার খামারবাড়ি আছে। দারুণ কফি বানানোর পাশাপাশি চমৎকার গল্প বলেন, আর আতিথেয়তায়ও তিনি অতুলনীয়। প্রতি গ্রীষ্মে উইলসনের খামারে কয়েক শ সোমালি অতিথি আসেন।

একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে আটক করার ঘটনা নজিরবিহীন। তবে এই হামলা ও গ্রেপ্তার ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েক মাসের তীব্র চাপ প্রয়োগের ধারাবাহিকতারই অংশ। গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে বড় আকারের নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

গাজায় যুদ্ধবিরতির সীমারেখা হিসেবে আঁকা তথাকথিত অদৃশ্য হলুদ লাইন এখন যেন ক্রমেই বাস্তব রূপ নিচ্ছে। ভঙ্গুর যুদ্ধবিরতি যখনই থমকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, তখনই এই সীমারেখা যেন ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের গতিপথ পাল্টে দেওয়ার হুমকি হয়ে উঠেছে।

তবে রেপ্লিকার চ্যাটবটের গল্প সব সময় এত মধুর নয়। ২০২১ সালে ব্রিটেনে যশোবন্ত সিং চেইল নামের এক ভারতীয় বংশোদ্ভূত ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার পরিকল্পনা করেন। তিনি একটি ক্রসবো নিয়ে উইন্ডসর ক্যাসেলে যান। পরে জানা যায়, তিনি যার সঙ্গে এই হত্যার পরিক