একটি হাই প্রোফাইল মাছ শিকার টুর্নামেন্টে জিততে দুই প্রতিযোগী অভিনব প্রতারণা আশ্রয় নিয়ে ধরা পড়েছেন। কর্তৃপক্ষ এখন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওহাইও ফিশিং টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের পুরস্কার মূল্য ২৯ হাজার ডলার! এই টাকার লোভ সামলাতে না পেরে দুই প্রতিযোগী প্রতারণা করে মাছের ওজন বাড়িয়ে দেখিয়েছিলেন। গতকাল বুধবার আয়োজকেরা ঘোষণা দিয়েছেন, ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে।
প্রসিকিউটরেরা বলছেন, টুর্নামেন্টে বিজয়ী জ্যাকব রুনিয়ান এবং চেজ কমিনস্কি বড় প্রতারণার চেষ্টা করেছেন। গ্র্যান্ড জুরি তাঁদের প্রতারণা ধরে ফেলেছেন। তাঁদের অপরাধমূলক সরঞ্জাম থাকা এবং বন্যপ্রাণীর বেআইনি মালিকানার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
জ্যাকব রুনিয়ান এবং চেজ কমিনস্কির প্রতারণার কৌশল নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। তাঁরা মাছের পেট কেটে সিসার ওজন এবং অন্য কাটা মাছ ভরে দিয়ে ওজন বাড়িয়ে দেখিয়েছিলেন। এই প্রতারণার ধরতে পারার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। টুর্নামেন্টে তাঁরাই বিজয়ী হয়েছিলেন। ধরা পড়ার পর কর্তৃপক্ষ তাঁদের অযোগ্য ঘোষণা করে। বিজয়ী হলে তাঁরা প্রায় ২৯ হাজার ডলার পেতেন।
টুর্নামেন্টের পরিচালক ওই দুই প্রতিযোগীর মাছের পেটে ১০টি সিসার টুকরা পেয়েছেন। এর মধ্যে আটটিও ওজন ১২ আউন্স করে এবং এবং দুটি ৮ আউন্স করে। পাশাপাশি মাছের বেশ কয়েকটি টুকরাও ছিল।
পরিচালক জেসন ফিশার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, ক্লিভল্যান্ড চ্যাম্পিয়নশিপে একটি প্রতিযোগী দলের মাছের ওজন অন্যদের প্রায় দ্বিগুণ হলে তাঁর সন্দেহ হয়। চারদিকে এ নিয়ে গুঞ্জন চলছি। মাছগুলো হাত দিয়ে টিপতে গিয়ে অস্বাভাবিকতা অনুভব করেন। এরপর ছুরি দিয়ে কাটতেই বেরিয়ে আসে সিসার বল!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৬ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৮ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৮ দিন আগে