
ইরানের আকাশসীমায় নিজেদের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর অবশেষে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং নিখোঁজ ক্রুদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে ভূপাতিত বিমানটি অত্যাধুনিক এফ-৩৫ নাকি এফ-১৫ মডেলের, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
পেন্টাগন নিখোঁজ পাইলট ও ক্রুদের উদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার ও হারকিউলিস-১৩০ উড়োজাহাজ ব্যবহার করে ইরানের সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইতিমধ্যে মার্কিন উদ্ধার অভিযান রুখে দিয়েছে। তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্ধারচেষ্টা সম্পূর্ণ ‘ব্যর্থ’ হয়েছে। তাদের দাবি অনুযায়ী, ভূপাতিত পাইলট বা ক্রুদের অবস্থান এখনো মার্কিন বাহিনীর নাগালের বাইরে রয়েছে।
ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজে এক সংবাদ উপস্থাপককে বলতে শোনা গেছে, ‘শত্রু পাইলটকে’ ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।
তবে বিমানটি ইরানের ঠিক কোন এলাকায় ভূপাতিত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বা হোয়াইট হাউস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। পাইলটদের অবস্থান সম্পর্কেও কিছু জানা যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে আকাশপথে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগেও মার্চ মাসে একটি এফ-৩৫ বিমান ইরানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে