Ajker Patrika

গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৬: ২৯
গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া
মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঘটনাটি ঘটেছে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সেখানে আরও অনেক উচ্চপর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন।

রোববার (২৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, স্থানীয় সময় ২৫ এপ্রিল রাত প্রায় ৮টা ২৬ মিনিটে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে অতিথিদের সরিয়ে নিতে শুরু করেন। মঞ্চে থাকা জে ডি ভ্যান্সকেও দ্রুত সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির শব্দ শোনামাত্রই মেলানিয়া ট্রাম্প দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেন। অনেকের মতে, তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। এমনকি নিরাপত্তা বাহিনী তাঁর কাছে পৌঁছানোর আগেই তিনি আত্মরক্ষামূলক অবস্থান নেন। পরে অবশ্য ডোনাল্ড ট্রাম্পসহ সবাইকে নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

মেলানিয়ার এই দ্রুত প্রতিক্রিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মেলানিয়ার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন। আবার কেউ বিষয়টি নিয়ে কৌতুকও করেছেন। অনেকে মন্তব্য করেছেন, তিনি নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন, যা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া।

ঘটনার সময় মঞ্চে একটি পারফরম্যান্স চলছিল, যেখানে মানসিক কৌশল প্রদর্শক ও শিল্পী ওজেড পার্লম্যান উপস্থিত ছিলেন। তাঁর পারফরম্যান্সের মাঝেই হঠাৎ এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

তবে এই ঘটনার পেছনে কারা জড়িত বা কেন গুলি ছোড়া হয়েছে, সেই বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

৩ দিনের মধ্যে বিস্ফোরিত হতে পারে ইরানের তেল অবকাঠামো: ট্রাম্প

১৮ মাস আরামে ছিলেন, সেটা এখন হচ্ছে না: বিরোধী দলকে নৌ প্রতিমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত