Ajker Patrika

জৈন্তাপুরে মোবাইল কোর্টে ২টি নৌকা ধ্বংস, দুজনের কারাদণ্ড

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 
জৈন্তাপুরে মোবাইল কোর্টে ২টি নৌকা ধ্বংস, দুজনের কারাদণ্ড
জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) জৈন্তাপুর উপজেলার সারী-৩-এর লালাখাল এলাকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়।

অপরদিকে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী কমিশনার (এসি ল্যান্ড) পলি রানী দেবের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন জৈন্তাপুর ইউনিয়নের ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের মসকত আলীর ছেলে নবী ইসলাম আমিন (১৯) ও চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নূরউদ্দিন ইসলাম (৪৫)। পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬/১৫ ধারায় দুটি মামলায় দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে উপজেলা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় অধিবাসীরা বলেন, জৈন্তাপুরের ইজারাভুক্ত বড়গং নদের ইজারাদার মেসার্স সানি-সোহা এন্টারপ্রাইজের পরিচালক চন্দন তালুকদার ও তাঁর সহযোগী এবং স্থানীয় কতিপয় ব্যক্তি ইজারা আইন লঙ্ঘন করে নদের পাড়, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ, কবরস্থান, শ্মশান, বসতভিটা, ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

সৌদি যুবরাজ আমাকে তোষামোদ করছেন: ট্রাম্প

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

বগুড়ায় বাজার সমিতির সাধারণ সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত