
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাতে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহত যুবক ঠিক কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টায় মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশন-সংলগ্ন এলাকায় প্রবেশ করলে খাসিয়ারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তাঁরা নিহত যুবকের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে গুলিবিদ্ধ হলে সহযোগীরা তাঁকে সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে নিয়ে আসেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে সীমান্তে কড়া নজরদারিসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের মারধরে আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার হকতিয়ারখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার স্টোররুমে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ১০ মিনিটে আগুন...
১ ঘণ্টা আগে
পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পাবনা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাত ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান...
১ ঘণ্টা আগে