
সিলেটের গোয়াইনঘাটে ইউনিয়ন ভূমি অফিসে মারামারির ঘটনায় অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহিন শাকিল ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এবং একই অফিসের একজন অফিস সহায়কের মধ্যে একটি অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়। মূলত অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনের দেরিতে অফিসে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে তাঁর নিয়ন্ত্রণকারী ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডার উদ্ভব হয়। পরে উক্ত পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতি ও শারীরিক সংঘর্ষে রূপ নেয়, যার ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ঘটনাটি প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ধরনের শৃঙ্খলাভঙ্গ ও অনভিপ্রেত আচরণের বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থান নেবে এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
২ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
২ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১২ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১৮ দিন আগে