
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) স্থগিত আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ বুধবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

নালিতাবাড়ীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেলে পণ্য কম থাকা ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ডিলারকে শোকজ করেছে উপজেলা প্রশাসন। বরাদ্দ করা ৪০০ প্যাকেজ পণ্যের মধ্যে ৯০টি ঘাটতি পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।