
রংপুরের পীরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (১৪ মার্চ) এ অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুনের এ অভিযান চালানো হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে এই দোকানগুলোতে ব্যবসা পরিচালনার কারণে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছিলেন।
স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ডের সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকার কারণে মানুষজনের চলাচলে অসুবিধা হচ্ছিল। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ প্রশাসনের তৎপরতা কামনা করছিলেন। অবশেষে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযানে অবৈধভাবে নির্মিত দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এর ফলে দখল করা সরকারি জায়গা পুনরায় মুক্ত হয় এবং বাসস্ট্যান্ডে যাত্রী ও পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা ফাঁকা করা হয়। প্রশাসনের এই পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, ‘যেহেতু এটি হাইওয়ে রাস্তার পাশে এ জায়গাটি কিন্তু সংরক্ষিত থাকার কথা; সিএনজি-রিকশা-ভ্যান বিভিন্ন কারণে অবৈধ দখলদারেরা দখল করেছেন। তবে সরকারি জায়গা দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তা উচ্ছেদ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই, সরকারি জায়গা সর্বদা জনগণের জন্য মুক্ত ও ব্যবহারযোগ্য থাকুক।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৭ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৩ দিন আগে