
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নতুন প্রজন্মের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করা হয়েছে। রাজশাহীর কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এলাকায় জেলা প্রশাসন এই নজরুল ভিলেজ গড়ে তুলবে।
আজ শনিবার বেলা ১১টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে নজরুল ভিলেজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং একটি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘আজ আমরা নজরুল ভিলেজের ফলক উন্মোচন করেছি। প্রকল্পের কাজ সম্পন্ন হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে রাজশাহীতে এনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।’
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও সংগীত নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে “নজরুল মঞ্চ” ও “নজরুল কর্নার” নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্মুক্ত পরিবেশে বৃক্ষশোভিত এই প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এখানে বছরজুড়ে নজরুল সাহিত্য, নাটক, পালাগান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।’
তিনি বলেন, ‘প্রস্তাবিত স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হবে না। এটি হবে একটি উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, যেখানে যেকোনো ব্যক্তি বা সংগঠন নজরুলের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন আয়োজন করতে পারবে।’
জেলা প্রশাসক জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নজরুল মঞ্চ নির্মাণে ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রাঙ্গণজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে, যাতে দর্শনার্থী ও শিল্পীরা ছায়াঘেরা পরিবেশে সাংস্কৃতিক চর্চা করতে পারেন।
তিনি আরও জানান, নজরুল চর্চাকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য একটি ‘নজরুল ক্যালেন্ডার’ প্রণয়ন করা হয়েছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হলেও আগামী মাসের নির্ধারিত অনুষ্ঠানগুলো নতুন প্রাঙ্গণেই আয়োজনের লক্ষ্যে নজরুল মঞ্চের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী ১৯ জুলাই (রোববার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে...
৬ মিনিট আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ব্যক্তি। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
১৫ মিনিট আগে
আজ শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
২৪ মিনিট আগে
নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনকালে
৩৩ মিনিট আগে