
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে আসবাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌরসভা বাজারের বড়াল নদের পূর্বপাশে ব্রিজসংলগ্ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে আগুন পাশের কোনো দোকানে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাজারের পাহারাদার বুলবুল হোসেন জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে এসে বিএনপি কার্যালয়ের সামনে লোকজনের ভিড় দেখতে পান। সেখানে গিয়ে তিনি আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র দেখতে পান।
আড়ানী তালতলা বাজারের ঝালমুড়ি বিক্রেতা আক্তার হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে ব্রিজের দিক থেকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বিএনপি কার্যালয়ে আগুন জ্বলছে। এ সময় পেট্রলের গন্ধও পাওয়া যায়।’ তিনি জানান, রকি আহমেদ, জিনারুল ইসলাম, জয়নাল আবেদীন ও পলাশ হোসেনসহ স্থানীয় অনেকেই আগুন নেভানোর কাজে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা রকি আহমেদ বলেন, ঘটনার পরপরই বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিদ্যুৎ বিভাগ এবং আড়ানী পৌর বিএনপির সভাপতিকে বিষয়টি জানানো হয়। পরে তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রাতে কার্যালয়ে গিয়ে তিনি দেখতে পান, দুটি দরজার মধ্যে একটি দরজা ও দুটি জানালা খোলা ছিল। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাঘা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন আলামত দেখা গেছে।’
এদিকে শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। কার্যালয়ের ভেতরে পেট্রলের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী ১৯ জুলাই (রোববার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে...
৩ মিনিট আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ব্যক্তি। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
১২ মিনিট আগে
আজ শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনকালে
৩০ মিনিট আগে