
নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার উপসমাজসেবা সম্পাদক ছিলেন মিজানুর রহমান। মাদক সেবনের দায়ে হোস্টেল থেকে তাঁকে বহিষ্কার করা হয়, ছয় মাস স্থগিত রাখা হয় ইন্টার্নশিপ। এ ছাড়া গণ-অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ায় আরও এক বছর স্থগিত হয় ইন্টার্নশিপ। সেই মিজানুর এবার রামেক ছাত্রদলের সহসভাপতি হয়েছেন।
গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ রামেক ছাত্রদলের এই কমিটি ঘোষণা করে। একই দিন রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট শাখা ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে। সব কমিটিতেই রয়েছেন বিতর্কিতরা। এ নিয়ে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা।
রামেক ছাত্রদলের সভাপতি হয়েছেন আমরি মীম, সাধারণ সম্পাদক রিমন আলী। এ ছাড়া ছাত্রলীগের কর্মী আবু হানিফা হানিফ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। এদিকে সরকারি সিটি কলেজ ছাত্রদলের আংশিক কমিটির আহ্বায়ক আবু সাঈদ হাসান ও সদস্যসচিব শামানুল হক হৃদয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আবু সাঈদ হাসান বিবাহিত ও ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমি বিবাহিত ঠিক আছে, আরও অনেকে বিবাহিত আছেন। বড় ইউনিটে যদি বিবাহিত থেকেও দায়িত্বে থাকতে পারেন, আমি তো একটা ছোট ইউনিটের দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পালনে এটা কোনো বিষয় না।’
ওই কমিটির সদস্যসচিব শামানুল হক হৃদয় টিকটকার। ভিডিওতে অশ্লীল ও আপত্তিকর কথা বলায় সম্প্রতি নগরের বিনোদপুর এলাকায় তাঁকে কান ধরানো হয়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া এক তরুণীকে নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করার জেরে ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিনি গ্রেপ্তার হন। এখনো নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ফেসবুকে।
সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সুইটের নামেও ২০১৯ সালের ২১ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এ ছাড়া ছিনতাইয়ের অভিযোগে ২০১৮ সালের ৩০ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন তিনি। প্রতারণার অভিযোগে গত বছরের ১৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এই মামলাতেও গ্রেপ্তার হয়েছিলেন রায়হান। একই কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া আব্দুর রহমান ওমর ফারুক অছাত্র।
এদিকে রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মাহমুদ হাসান লিমনও বিবাহিত। রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ নূর মোহাম্মদ ইমনকে। ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, তিনি ছাত্রশিবির করতেন। মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদেরও ঘনিষ্ঠ তিনি। তবে আওয়ামী আমলে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ওঠাবসা করতেন।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নতুন সভাপতি শাকিল মণ্ডলও শিবির ঘনিষ্ঠ। তাঁর ফেসবুকে রয়েছে জামায়াত নেতাদের ছবি। যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছাত্রদলকে ‘ক্রস’ চিহ্ন দিয়ে ছাত্রজীবন শেষ করবেন বলে ফেসবুকে লিখেছিলেন। রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটে ছাত্রদলে পদ পাওয়া নেতাদের কাউকেই চেনেন না মহানগরের নেতারা। তাঁদের নিয়েও রয়েছে বিতর্ক।
এসব কমিটি ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা গত শুক্রবার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও সরকারি সিটি কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় দুটি বাসের চাকা পিছলে যায়। এ সময় নৌবাহিনীর বাসটির পেছনের অংশের সঙ্গে সৌদিয়া পরিবহনের বাসের সামনে অংশে ধাক্কা লাগে। এতে দুটি বাসের কিছু অংশের ক্ষতি হয়। দুটি বাসে চারজন যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি।
২৯ মিনিট আগে
গুলি ছুড়তে ছুড়তে বাড়ির বারান্দায় জানালার গ্লাস ভাঙচুর করে সুমন। একই সঙ্গে সুমনকে গালাগালি করতে শোনা যায়। তবে গুলি করার সময় যুবদল নেতা আবদুস ছাত্তার বাড়িতে ছিলেন কি না সেটা নিশ্চিত হওয়ায় যায়নি।
২ ঘণ্টা আগে
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২ ঘণ্টা আগে
এসআই শহিদুল ইসলাম বলেন, ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা—সে বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে