Ajker Patrika

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার
ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাব। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর তানোর থেকে আন্তজেলা ডাকাত চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব। এই ব্যক্তির নাম জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে র‌্যাব-৫-এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তানোরের কচুয়া নামাপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে র‌্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২-এর একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে অভিযান চালিয়ে দলটির মূল হোতাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন। মূল হোতা জুয়েল দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে নদী-খালে সাপ-কুমির নামাবে বিএসএফ

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক, ট্রাক জব্দ

বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

এভারেস্টে মৃত্যুফাঁদ: পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি, নেপথ্যে গাইড-হাসপাতাল

হরমুজ খুলতে জাতিসংঘে ইরানকে চাপ প্রয়োগের প্রস্তাব রুখে দিল তিন দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত