
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে লাঞ্ছনার ঘটনায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৮ জন সিনিয়র স্টাফ নার্স।
এ ছাড়া এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান স্বাক্ষরিত এক চিঠিতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
এর আগে গত রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্নারে কর্তব্যরত নার্স ফরিদা ইয়াসমিনকে লাঞ্ছিত করা হয়। অভিযুক্ত মাসুদ রানা শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর সৌদিপাড়া মহল্লার বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
লিখিত অভিযোগে বলা হয়, দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্নারে কর্মরত ছিলেন নার্স ফরিদা ইয়াসমিন। এ সময় টিকিট ছাড়াই নার্সের কাছ থেকে ডায়াবেটিসের ওষুধ চান মাসুদ রানা। কিন্তু হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সরবরাহ না থাকায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এতে নার্সকে অকথ্য ভাষায় গালাগালসহ অশালীন আচরণ করেন তিনি।
একপর্যায়ে মাসুদ রানা পায়ের জুতা খুলে তাঁর দিকে তেড়ে যান। এ সময় অজ্ঞান হয়ে পড়লে ফরিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানার ওসিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৯ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৯ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
১০ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১৬ দিন আগে