অস্ত্রোপচারের নামে শত শত রোগীর কিডনি চুরির অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। গত ৯ অক্টোবর পুলিশ জানায়, চক্রটি রোগীর কিডনি চুরি করে প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা ধনী রোগীদের বিক্রি করে।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেন, এ চক্রটির নেতা ডাক্তার ফাওয়াদের বিরুদ্ধে ৩২৮টি অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি চুরি এবং প্রতিটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে (৩৪ হাজার ডলার) বিক্রি করার অভিযোগ উঠেছে।
নাকভি বলেন, অস্ত্রোপচারে ফাওয়াদকে সাহায্য করতেন এক গাড়ি মেরামতকারী। তিনি রোগীকে অ্যানেসথেসিয়া দিতেন। চক্রটি হাসপাতাল থেকে রোগীদের তাকশিলাতে নিয়ে আসত এবং গোপনে তাঁদের অস্ত্রোপচার করত। তাকশিলা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের একটি শহর।
নাকভি আরও বলেন, ‘তাঁরা কাশ্মীরে এ কাজ করতে পারত কারণ সেখানে কিডনি প্রতিস্থাপন নিয়ে কোনো আইন নেই। তাই সেখানে অস্ত্রোপচার করা তাঁদের জন্য সহজ।’
মুখ্যমন্ত্রীর তথ্য মতে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ এখনো এ তথ্য নিশ্চিত করেনি।
মুখ্যমন্ত্রী বলেন, এর আগেও ফাওয়াদকে পাঁচবার গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রত্যেকবারই তিনি ছাড়া পেয়ে যান এবং কিডনি চুরির কাজ চালিয়ে যান। যাদের কিডনি চুরি করা হয়েছে তাঁদের অনেকেই জানেন না যে, তাঁদের একটা কিডনি নেই।
প্রতিবেদন অনুসারে, পুলিশ প্রায় দুই মাস ধরে এ মামলার তদন্ত করার পর এক ব্যক্তি এসে বলেন, তাঁকে এ চক্রটির এক সদস্য গোপনে চিকিৎসা করানোর জন্য রাজি করায়। পরে আরেক চিকিৎসকের কাছে পরবর্তী চিকিৎসার জন্য গেলে তিনি জানতে পারেন তাঁর একটি কিডনি নেই।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৭ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৭ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২১ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬