পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান ইমরান খানের ওপর গুলি চালিয়েছে এমন এক সন্দেহভাজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে এই ঘটনা ঘটে। আরও এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।
এদিকে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইমরান খান এবং ফয়সাল জাভেদের গুলিবদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ইমরান খানের পায়ে গুলি লেগেছে।’ তবে তাঁর আঘাত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পরপরই ইমরান খানকে তাঁকে বহন করা কনটেইনার ট্রাক থেকে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়। ফাওয়াদ চৌধুরী আরও জানান, ইমরান খানকে হত্যার লক্ষ্যেই গুলি চালানো হয়েছিল।
হামলার পরপরই পাকিস্তানি সম্প্রচারমাধ্যম আওয়াজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ইমরান খানসহ মোট তিনজন এই হামলায় আহত হয়েছেন। অন্য দুজন হলেন—সিনেটের ফয়সাল জাভেদ এবং আহমাদ ছাত্তা।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১৭ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬