Ajker Patrika

বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহত বাবা

ময়মনসিংহ প্রতিনিধি
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহত বাবা
ময়মনসিংহের ভালুকায় বিএনপির কার্যালয় ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় ছেলের গুলিতে বাবা খোকা মিয়া গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আহত খোকা মিয়ার বাড়ি উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায়।

আজ রোববার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার জমিরদিয়া নারিশ কোম্পানির গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বাবা ও ছেলের মাঝে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক ছিলেন। ছেলে রানা মিয়া ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থক। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন আজ বেলা আড়াইটার দিকে নির্বাচনের পর থেকে বন্ধ থাকা নারিশের মোড়ের রাজনৈতিক কার্যালয় খুলে বসেন ছেলে রানা মিয়া। বিষয়টি বাবা দেখতে পেয়ে কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় ছেলে রানা মিয়া বাবাকে লক্ষ্য করে গুলি করেন ও তাঁর সঙ্গীরা বাবা খোকা মিয়ার সঙ্গে আসা লোকজনকে কুপিয়ে-পিটিয়ে আহত করেন। তখন দলীয় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করার ঘটনা ঘটে।

পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় গুলিবিদ্ধ খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন। খোকা মিয়া বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, নির্বাচনী দ্বন্দ্বে আহত অবস্থায় খোকা মিয়া নামের একজনকে হাসপাতালে আনা হয়েছে। খোকা মিয়ার শরীরে কোপ ও গুলির চিহ্ন রয়েছে।

ভালুকা থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, বাবা-ছেলের সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের মাঝে খোকা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

কেন ব্যর্থ হলো ইসলামাবাদ সংলাপ, ইরান ও যুক্তরাষ্ট্র কে কী চায়

পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসলামাবাদ আলোচনা, ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত