Ajker Patrika

ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়। হবিরবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-১৪ যৌথভাবে অভিযান চালায়। এ সময় মেসার্স এন এন এন্টারপ্রাইজ ও মীম এন্টারপ্রাইজকে এই অর্থ দণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে। এলপি গ্যাসের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রতিটি বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

কেন ব্যর্থ হলো ইসলামাবাদ সংলাপ, ইরান ও যুক্তরাষ্ট্র কে কী চায়

পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসলামাবাদ আলোচনা, ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত