নেত্রকোনার মোহনগঞ্জে এক স্ত্রী নিয়ে দ্বন্দ্বের জেরে সাবেক স্বামী আলী হোসেনকে (৩০) ছুরিকাঘাতে গুরুতর জখম করেছেন বর্তমান স্বামী। অভিযুক্ত নাজমুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহত আলী হোসেনকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শনিবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি অফিস মোড়ে এ ঘটনা ঘটে। আহত আলী হোসেন উপজেলার পুটিউগা গ্রামের আবুল মিয়ার ছেলে। আর অভিযুক্ত নাজমুল ইসলাম উপজেলার সুয়াইর গ্রামের হককু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল মাদকাসক্ত। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এ পরিস্থিতিতে তাঁর স্ত্রী প্রতিবেশী আলী হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একপর্যায়ে আলী হোসেনকে বিয়ে করে তাঁর সঙ্গেই সংসার শুরু করেন। কিছুদিন পর সেখানেও বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে নাজমুলের কাছে ফিরে আসেন।
এ নিয়ে আলী হোসেন ও নাজমুলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে তাঁদের মধ্যে কয়েক দফা হাতাহাতিও হয়েছে। গতকাল দুপুরে শহরের খাদ্যগুদামের সামনের রাস্তায় আলী হোসেনকে মারধর ও ছুরিকাঘাত করেন নাজমুল। বিএনপি অফিস মোড়ে গিয়ে একটি চালের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাঁকে মারধর ও ছুরিকাঘাত করেন নাজমুল। ছুরিকাঘাতে আলী হোসেন কানের কাছে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নাজমুলকে আটক করে পুলিশ।
পরে রাতে আহত আলী হোসেনের বাবা আবুল মিয়া বাদী হয়ে এ থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে নাজমুলকে প্রধান আসামি করা হয়।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, ‘স্ত্রী নিয়ে দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। জখমের ঘটনায় করা মামলায় নাজমুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
১ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬