
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কটিতে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। তাঁরা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সদস্য। সভাপতি পদে মো. নূরুল হক এবং মমরুজুল হাসান জুয়েল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আবু রেজা বাবলু।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে ১ হাজার ৩৮ ভোটারের মধ্যে ৮৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনার পর আজ সকালে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এ টি এম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।
বিএনপিপন্থী আইনজীবী প্যানেল সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে মীর এমরান আলী পাপেল এবং এ কে এম মইনুল হোসেন মিলন; সহসম্পাদক পদে সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও রাইসুল ইসলাম; অডিটর পদে মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ; কার্যকরী সদস্য পদে সাবিকুন্নাহার লিপি, রিয়াদ মো. সাঈদ, রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), মো. শাহীন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব।
এর আগে ১৫ এপ্রিল ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে এই নির্বাচন থেকে ১৬ জনের প্রার্থিতা বাতিলের নোটিশ প্রকাশ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সমিতির আহ্বায়ক প্রফেসর আব্দুল বারি। বাতিলের তালিকায় ছিলেন সভাপতি পদে বদর উদ্দিন আহমেদ; সহসভাপতি পদে দিদারুল ইসলাম, এ কে এম কামাল হোসেন খান ও মিজানুর রহমান তালুকদার; সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক; সহসম্পাদক পদে সাইফুল ইসলাম, কামরুল ইসলাম ও ছাহবিয়া হক (কানিজ); অডিটর পদে ইসতিয়াক আহমেদ (ইমন); সদস্য পদে এ কে এম মুনমুন আহমেদ (সেলিম), রফিকুল ইসলাম ফকির, সাবিহা সুলতানা (জেরিন), এম কামরুল হাসান সরকার, ফুয়াদ হাসান (নিউটন), আব্দুল্লাহ আল নাঈম ও তানিয়া আক্তার (রেশমী)।

প্রভাব নৈমিত্তিকভাবে চোখে না পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে ম্যালেরিয়া রোগ এখনো দৃঢ়ভাবেই বিদ্যমান। গত দেড় যুগে দেশের নির্দিষ্ট কয়েকটি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা গেছে। এসব জেলার ৭২টি উপজেলায় রোগটির উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি বিস্তার ও মৃত্যুর ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়।
২০ মিনিট আগে
রাজধানীর উত্তরা ‘কম্বে রেন্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে জড়িয়ে আপত্তিকর কথা বলা হয় তাঁকে। এ কারণে তিনি মেজাজ হারিয়ে বিএনপি কর্মী শাহাদ আলীকে প্রথমে চড় দেন। এরপর তাঁকে স্যান্ডেল খুলে পেটান শাহাদ।
৫ ঘণ্টা আগে