
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও ময়মনসিংহ নগরের বিভিন্ন সড়কে ঝুলছে প্রার্থীদের সাঁটানো প্যানা-পোস্টার। এতে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ ও নাগরিক নেতারা। প্যানা-পোস্টারের দিকে নজর যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন পরিবহনের চালকেরা।
ময়মনসিংহ-৪ সদর আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ধানের শীষ মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বিজয় লাভ করেন। এসব প্রার্থীর পোস্টারে ছেয়ে রয়েছে শহরের প্রধান সড়ক নতুন বাজার, গাঙ্গিনারপাড়, চরপাড়া, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল মোড়, র্যালীর মোড়। শুধু এসব বড় বড় স্থানে নয়, অলিগলিতে ৯ প্রার্থীর হাজারো পোস্টার, ব্যানার ও বড় বড় বিলবোর্ড টানানো হয়েছে।
বাগানবাড়ি এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনে আমাদের এলাকার প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বিজয়ী হয়েছেন। তিনিসহ বাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার এখনো টানানো থাকায় মনে হচ্ছে নির্বাচন শেষ হয়নি। তবে এসব সরিয়ে নিয়ে শহরের পরিচ্ছন্নতা ফিরিয়ে দেওয়া উচিত।’
ফুটপাতের ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘অন্যবার দেখি নির্বাচন শেষ হওয়ার পরদিনেই এসব সরিয়ে নেওয়া হয়। কিন্তু এবার নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও তা সরানো হচ্ছে না। এতে শহরটিকে নোংরা মনে হচ্ছে।’
অটোরিকশাচালক আবুল মিয়া বলেন, ‘শহরের প্রতিটি রাস্তায়, ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, মাথাল ও একতারার প্রার্থীর প্যানা-পোস্টার বেশি। এগুলো এখন পর্যন্ত না সরানোয় আমাদের নজর প্রায় সময় পোস্টারের দিকে পড়ছে। এতে কখন দুর্ঘটনা ঘটে, বলা যায় না।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, নির্বাচন কমিশন কোনো পোস্টার না করার সিদ্ধান্ত নিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পোস্টার করে সাঁটিয়েছেন। নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল শহর যেন নোংরা না হয়। কিন্তু এখনো দেখা যাচ্ছে, বিজয়ী ও পরাজিত প্রার্থীদের প্যানা-পোস্টার শহরজুড়ে সাঁটানো রয়েছে; যা শহরকে নোংরা করছে। আমরা চাই, এগুলো দ্রুত অপসারণের মাধ্যমে শহরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।’
ময়মনসিংহ-৪ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, প্যানা-পোস্টার সরানোর দায়িত্ব সিটি করপোরেশনের। এটি তারাই করবে।
অপর প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব বলেন, ‘আমাদের সাঁটানো প্যানা-পোস্টার আমাদেরই সরিয়ে নিতে হবে কি না, তা আমি অবগত নই। যদি তা-ই হয়, তাহলে আমি আমারগুলো সরিয়ে নেব।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহব্বত আলী বলেন, ‘প্যানা-পোস্টার অপসারণের জন্য অন্য একটি বিভাগ রয়েছে। আমি সেখানকার জালাল উদ্দিন আহমেদকে বলে দিচ্ছি সেগুলো সরানোর জন্য। আশা করছি, মঙ্গলবারের মধ্যে সবগুলো অপসারণ হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৪ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৫ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১৯ দিন আগে