
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানে আটক ১০ মাদকসেবী ও মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের সাজা দেওয়া হয়।
অভিযানে আটক ব্যক্তিদের মাদকবিরোধী কমিটির সভাপতি শহীদুল ইসলামের পাড়াটঙ্গী বসতবাড়ির প্রধান ফটকের সঙ্গে বেঁধে রাখা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন প্রশান্ত চৌহান (২৮), নূর হাবিব (৩০), আসাদুজ্জামান বাবু (২২), শামীমুল ইসলাম শামীম (৩১), মো. সোহাগ (২৫), মো. হাসমত আলী (৪২), রাজীব আলী (২৫), সুজন মিয়া (৩২), তারা মিয়া (৬৭) ও নাজমুল ইসলাম রাজু (৩০)। আদালতের আদেশ অনুযায়ী তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদস্যের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সকাল ৮টার দিকে হাটহাজারী থানার আংশিক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংকরোড-সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
২৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী (ইউএফটিবি দিবস) উদ্যাপিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণিকে ছুরিকাঘাত করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, মো. ইমন ও মো. জুয়েল। চট্টগ্রাম খুলশি ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তিন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক
১ ঘণ্টা আগে