
রাজধানীর শ্যামলী এলাকায় সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় করা মামলার মূল অভিযুক্ত আসামি মো. মঈন উদ্দিনকে (৪২) নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ খুলনার সদস্যরা। আজ সোমবার বিকেলে র্যাব-৬-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল আজ ভোরে নড়াইল জেলার কালিয়া থানার অন্তর্গত দাদন্তলা এলাকায় অভিযান চালিয়ে মো. মফিজুর রহমানের ছেলে মো. মঈন উদ্দিনকে গ্রেপ্তার করে।
মামলার উদ্ধৃতি দিয়ে র্যাব জানায়, মঈন উদ্দিন অন্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিন ধরে অভিযোগকারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ক্রমাগত হুমকির অংশ হিসেবে ১০ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিরা টাকা আদায়ের জন্য শ্যামলীতে অভিযোগকারীর বাসভবনে গিয়েছিলেন। অভিযোগকারী টাকা দিতে অস্বীকার করলে তাঁরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে মঈন উদ্দিনসহ সাত থেকে আটজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার মঈনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে (সিকিউরিটি ইনচার্জ) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের...
৯ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা...
২৩ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে চার দিনের মধ্য দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পলিয়ানপুর সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে রথীকান্ত জয়ধর (৪৬) নামের...
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে ভুট্টাখেতে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনিতে একজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে