
গভীর রাতে দরজায় ধাক্কা, পুলিশের পরিচয়ে বাড়ি তল্লাশির কথা বলে ঘরে ঢুকে ১০-১২ জনের ডাকাত দল। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট কের নেয়।
গতকাল বুধবার গভীর রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া মধ্যপাড়া গ্রামের কৃষক লিয়াকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। লিয়াকত আলী ওই এলাকার মৃত হেকমত আলীর ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে লিয়াকত আলী জানান, বুধবার গভীর রাতে কিছু লোক তাঁর বাড়ির দরজা ধাক্কা দিতে থাকে। এ সময় পরিচয় জানতে চাইলে তারা খোকসা থানা থেকে এসেছে এবং বাড়ি তল্লাশি করা হবে বলে দরজা খুলে দিতে বলে।
পুলিশ ভেবে দরজা খুলে কী কারণে বাড়ি তল্লাশি করা হবে এটা জানতে চাওয়ায় ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ঘরের ছয়টি কক্ষের আলমারি, বাক্স থেকে নগদ ১ লাখ ১৪ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকার ও পাঁচটি ব্যবহৃত মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যুক্ত করেন লিয়াকত আলী।
পরিবারের সদস্যরা বলেন, ডাকাতদের মুখে মাস্ক থাকায় পরিবারের সদস্যরা কেউ তাদের চিনতে পারেনি।
ডাকাতেরা পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে রাতেই খোকসা থানার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এ ঘটনায় খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
রাতের বেলায় পরিচয় নিশ্চিত না হয়ে এভাবে হুট করে বাড়িতে কাউকে ঢোকার সুযোগ না দিতে সবাইকে অনুরোধ করেন ওসি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৭ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে