শিক্ষার্থীদের হাতে গরম তেল ঢেলে দেওয়ায় ভারতে প্রধান শিক্ষিকাসহ এক স্কুলের তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। স্কুলের টয়লেট ব্যবহার না করে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করায় অন্তত ২৫ জনকে এ শাস্তি দেওয়া হয়। গত শুক্রবার ছত্তিশগড়ের কোন্দাগাঁও জেলার কেরওয়াহি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই এ ঘটনা ঘটায় অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। শিক্ষা বিভাগ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং তিনজনকে বরখাস্ত করে।
অভিভাবকেরা বলছেন, স্কুলের রান্নাঘর থেকে তেল আনা হয়েছিল। শিক্ষকেরা শিক্ষার্থীদের একে অপরের হাতে গরম তেল ঢালতে বাধ্য করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই তা শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে। ব্লকের রিসোর্স অফিসার তাহির খান বলেন, ঘটনা তদন্তে জেলা শিক্ষা অধিদপ্তর কমিটি গঠন করেছে।
এদিকে কোন্দাগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মধুলিকা তিওয়ারি বলেন, পাঁচ শিক্ষার্থীর হাতে ফোসকা দেখা দিয়েছে। তাঁর দাবি স্কুল মনিটররা এ কাজ করেছে। তবে তেল অতটা গরম ছিল না বলে দাবি করেন মধুলিকা। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হওয়ার দাবিও অস্বীকার করেন তিনি।
জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘যেহেতু স্কুল কর্মঘণ্টার সময় এ ঘটনা ঘটেছে, তাই শিক্ষকেরা এ ঘটনার জন্য দায়ী। আমরা তিন শিক্ষককে বরখাস্ত করেছি এবং আরও তদন্ত চলছে। প্রধান শিক্ষিকা জোহরি মারকাম, শিক্ষক মিতালি বর্মা ও পুনম ঠাকুরকে বরখাস্ত করা হয়েছে।’
ওই স্কুলে প্রায় ৭০ জন শিক্ষার্থী রয়েছে এবং পাঁচজন শিক্ষক স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
তিন শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষা কার্যক্রমের ওপর প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে মধুলিকা সাংবাদিকদের বলেন, স্কুলে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
৬ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১৯ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২৩ দিন আগে