
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচটা হয়ে রইল ভিনিময়। জোড়া গোলে ম্যাচ জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বলেই নয়। মায়ামিতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিকটাও তিনি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু গোল বাতিল হওয়ায় সেটা আর সম্ভব হয়নি।
মায়ামিতে আজ ২১ মিনিটের সময় স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনড্রি রক্ষণদুর্গ সামলানোতে ব্যস্ত ছিলেন। সে সময় হেনড্রির কাছ থেকে ভিনি বল কেড়ে নিয়ে গোল করার পর শুরু হয় ব্রাজিলিয়ানদের উদযাপন। কিন্তু সেই আনন্দ ছিল সাময়িক সময়ের জন্যই। রেফারি সিজার রামোস ভিএআর দেখে গোলটি বাতিল করেছেন। তাঁর মতে বলটি কেড়ে নেওয়ার সময় হেনড্রির ওপর ফাউল করেন ভিনি।
ভিনির এই ঘটনা নিয়ে একেক জনের একেক মত শোনা যাচ্ছে। ফুটবলের নিয়ম বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ড্যারেন ক্যান বিবিসিতে ম্যাচ চলা অবস্থাতেই বলেছেন, ‘আমার সত্যিই মনে হয় না এটা ভিনির ফাউল ছিল। সে শুধু নিজের অবস্থান ধরে রেখেছিল আর ডিফেন্ডারই এসে তার গায়ে লেগেছে। এই সিদ্ধান্তে স্কটল্যান্ড অবশ্যই খুশি হবে।’
তবে স্কটল্যান্ডের সাবেক ফরোয়ার্ড জেমস ম্যাকফ্যাডেনের মতে ভিনিই ফাউল করেছেন। ফ্যাডেন বলেন, ‘রিপ্লে দেখলে স্পষ্ট বোঝা যায়, বল ক্লিয়ার করতে গিয়ে কিক মারার সময় সে আঘাত পেয়েছে। তার (হেনড্রি) চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। আমার মতে এটা ফাউল। রেফারির সিদ্ধান্তটি সঠিক ছিল।’
ভিনির ২২ মিনিটের গোল বাতিলের পর ফুটবলাররা হতাশা প্রকাশ করেছেন। কিন্তু ব্রাজিলের ফরোয়ার্ডকে তাতে দমিয়ে রাখা যায়নি। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্রুনো গিমারেসের মাপা ক্রসে চমৎকার হেডে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভিনি। এর আগে ৭ মিনিটে স্কটিশ ডিফেন্ডার ম্যাককেনার ভুল পাসের সুযোগ নিয়ে বল কেড়ে নেন তরুণ রায়ান, আর তাঁর বাড়িয়ে দেওয়া বল থেকে নিখুঁত শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠেছে ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের অপর গোল করেন মাতিয়াস কুনিয়া। ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিনে পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপপর্বের তিন ম্যাচেই গোলের কীর্তি গড়েছেন ভিনি। ১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও এবং ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো গ্রুপপর্বের ৩ ম্যাচেই টানা গোলের দেখা পেয়েছিলেন। প্রতি আসরেই সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। পরিসংখ্যান অনুযায়ী, এবার ভিনির গ্রুপপর্বের ৩ ম্যাচে গোল করাও ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ইঙ্গিত।

নেপাল ফুটবল সংস্থাকে (এএনএফএ) তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই আজ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। তাতে করে এ বছরের নভেম্বরে হতে যাওয়া সাফে তাদের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রদের মধ্যে জমে উঠেছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা। শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, দলগুলোর মধ্যেও চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে ব্রাজিল-জার্মানির মধ্যে চলছে ‘টম অ্যান্ড জেরি’র মতো খেলা। কখনো এগিয়ে যাচ্ছে
১ ঘণ্টা আগে
সাংহাইয়ের একটি স্পোর্টস বারে তখন উচ্ছ্বাসের বিস্ফোরণ। বিশাল পর্দায় প্রদর্শিত খেলায় জাপানের আক্রমণ। মুহূর্তের মধ্যেই আয়াসে উয়েদার হেডে বল জড়িয়ে গেল জালে। তিউনিসিয়ার বিপক্ষে জাপানের চতুর্থ গোল। সঙ্গে সঙ্গে নীল জার্সি পরা সমর্থকদের চিৎকারে কেঁপে ওঠে বারটি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ডের মতো তারকারা যখন বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মত্ত, ঠিক তখনই ফুটবল বিশ্বের নজর কেড়ে নিয়েছেন মরক্কোর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। টুর্নামেন্ট শুরুর আগে খুব একটা পরিচিত মুখ না হলেও বিশ্বকাপে পা রেখেই নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। ব্রাজিলে
৪ ঘণ্টা আগে