
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের তিন ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি গত এক মাস ধরেই উত্তপ্ত। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না ইরান। ফিফার কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ থেকে এখনো সরে আসেনি বলে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে গতকাল জানিয়েছেন দুনিয়ামালি। ইরানের ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ইরানের খেলার সম্ভাবনা খুবই কম।’
যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ভেন্যু বদলে মেক্সিকোতে নেওয়ার অনুরোধ ইরান করে আসছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর থেকেই। তবে এখন পর্যন্ত ফিফা কোনো উত্তর দেয়নি। তাতে করে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ এক রকম অসম্ভব বলে দুনিয়ামালির কথায় ইঙ্গিত মিলেছে। আনাদোলুকে ইরানের ক্রীড়ামন্ত্রী বলেন, ‘যদি অনুরোধ (ভেন্যু পরিবর্তনের) গ্রহণ করা হয়, তাহলে ইরান বিশ্বকাপে খেলবে। তবে এখনো কোনো সাড়া মেলেনি।’
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একেক সময় একেক কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান খেলবে কি খেলবে না, সে ব্যাপারে তাঁর কোনো মাথাব্যথা নেই। আরেকবার তিনি তাদের বিশ্বকাপে অংশ নিতে বলছেন। এ ব্যাপারে (বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ) ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কথাও হয়েছিল। পরবর্তীকালে ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইরান ফুটবল ফেডারেশনও ট্রাম্পকে ইঙ্গিত করে একের পর এক বক্তব্য দিচ্ছে।
১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। তবে ইরানের অভিযান শুরু হবে ১৬ জুন। লস অ্যাঞ্জেলেসে ইরান নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এখানেই ২২ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। আর ২৭ জুন সিয়াটলের ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিসর।
বিশ্বকাপে ইরান অংশ নেয় কি না, সেটা সময়ই বলে দেবে। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে