
সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা চলে এখনো। দুই জনের ইউরোপ পর্ব তিন বছর আগে শেষ হলেও তুলনা কিন্তু থেমে নেই। শুধু কি ক্লাব পর্যায়েই? আন্তর্জাতিক পর্যায়েও সেটা চলমান। তবে এবারের বিশ্বকাপে দুই জনের পারফরম্যান্স দুই মেরুতে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও দুই জনের তুলনা পছন্দ করেন না।
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেসি দুর্দান্ত খেলে চলেছেন। আর্জেন্টিনার আট গোলের মধ্যে ছয় গোল এসেছে তাঁর পা থেকেই। রেকর্ড বই তছনছ করে দিয়েছেন তিনি। অন্য দিকে রোনালদো যেন বয়সের কাছে হার মেনেছেন। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা গোল করেছেন কেবল দুটি। এদিকে ২৫ বছর বয়সী আর্লিং হালান্ড এরই মধ্যে ৪ গোল করে ফেলেছেন। যাঁর দল নরওয়ে এবার ২৮ বছর পর বিশ্বকাপে খেলছে।
বাংলাদেশ সময় আজ ভোরে মায়ামিতে অনুষ্ঠিত পর্তুগাল-কলম্বিয়া ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। মেসি-হালান্ডের তুলনায় ম্লান রোনালদোকে নিয়ে চলছে সমালোচনা। আজ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে কোচ মার্তিনেসের কাছে তাঁদের (মেসি-হালান্ড) ব্যাপারে বলা হলে তিনি (মার্তিনেস) বলেন, ‘অন্যদের সঙ্গে রোনালদোর তুলনা করি না আমরা। এমনটা করলে সেটা হবে শিশুসুলভ।’
রোনালদো গ্রুপ পর্বের তিনটি ম্যাচই পুরো ৯০ মিনিট খেলেছেন। সর্বসাকল্যে করেছেন ২ গোল। তবে তাঁর দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী মেসি শুধু এক ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছেন। আজ ডালাসে জর্ডানের বিপক্ষে মেসি ৬০ মিনিটের সময় লাউতারো মার্তিনেসের বদলি হিসেবে নেমেছেন। জাদুকরী এক ফ্রি কিকে গোল করার পর বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা হয়ে গেল ১৯।
ম্যাচের পুরোটা সময় রোনালদোকে খেলানো নিয়ে সমালোচনা হলেও মার্তিনেস অবশ্য সেদিকে কর্ণপাত করছেন না। মানসিক ও শারিরীকভাবে রোনালদো ফিট আছেন বলে মনে করেন মার্তিনেস। আজ কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পর পর্তুগাল কোচ বলেন, ‘রোনালদো সব সময় সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার অভ্যাস গড়ে তুলেছে। বিষয়টি মূলত মানসিকভাবে দৃঢ় থাকা, নিজের অবস্থান ধরে রাখার ক্ষেত্রে সব সময় শৃঙ্খল থাকা।’
কলম্বিয়ার বিপক্ষে ড্র করায় পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না। ‘কে’ গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বের টিকিট কেটেছে পর্তুগাল। ৩ জুলাই টরন্টোতে হতে যাওয়া শেষ বত্রিশের ম্যাচে রোনালদোর দলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নকআউট পর্ব থেকেই একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। আজ কলম্বিয়া ম্যাচ শেষে পর্তুগাল কোচ বলেন, ‘রোনালদোর জন্য ৯০ মিনিট খেলা কোনো সমস্যা নয়। তবে হয়তো পরের ম্যাচে আমাদের কিছু পরিবর্তন আনতে হতে পারে। তবে এটি শুধু ক্রিস্টিয়ানোর ক্ষেত্রে নয়, অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও একই বিষয়।’

বাংলাদেশ ক্রিকেট দল ফের ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর এবার জিম্বাবুয়ে সফরেও দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া একমাত্র টেস্টের প্রথম দিনেই বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদে
৮ মিনিট আগে
বিশ্বকাপের গ্রুপপর্বের হিসাব-নিকাশ চুকে গেছে। এখন আর ভুল শুধরে নেওয়ার কোনো অবকাশ নেই; স্রেফ একটি হার মানেই টুর্নামেন্ট থেকে চিরতরে বিদায়। এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে শেষ বত্রিশের লড়াইয়ে আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান। শক্তির বিচারে কার্লো আনচে
৩৯ মিনিট আগে
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা হলো আরও ৫ মিনিট।দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস তখন হয়তো মনে মনে অতিরিক্ত সময়ের কৌশল সাজাচ্ছিলেন। গ্যালারিতে থাকা হাজারো দর্শকও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন আরও ৩০ মিনিটের স্নায়ুচাপের জন্য। কিন্তু ফুটবল বিধাতার মনে তখন অন্য এক নাটকীয় চিত্রনাট্য লেখা।
৫ ঘণ্টা আগে
মুহূর্তটা কিছুতেই ভোলার নয়। ভোলা যাবে না। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে ডালাস মিক্সড জোন পেরিয়ে চলেই যাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। ‘দিবু (মার্তিনেসের ডাকনাম), বাংলাদেশ থেকে এসেছি’—পেছন থেকে ডাক দিতেই থামলেন। ‘ওহ্, বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি’, বলতে বলতে ফিরে এলেন প্রতিবেদকের কাছে।
৬ ঘণ্টা আগে