
২০২৬ বিশ্বকাপের সেরা ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সামনে শুধু প্রতিপক্ষের চ্যালেঞ্জই নয়, বাড়তি দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে মায়ামির বৈরী আবহাওয়া। প্রচণ্ড গরমে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে ম্যাচের সময়সূচি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচের আগে মায়ামির গরম আবহাওয়া নিয়ে ভাবতে হচ্ছে দুই দলের খেলোয়াড়দের।
মায়ামিতে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (আর্জেন্টিনা সময় সন্ধ্যা ৭টা)। সেদিন তাপমাত্র থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তাপমাত্রা অনুভূত হবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বছরের এই সময়ে মায়ামির তাপমাত্রা ও আর্দ্রতা খেলোয়াড়দের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। গ্রুপ পর্বে এই ভেন্যুতে খেলা দলগুলোর জন্যও গরম ছিল অন্যতম আলোচিত বিষয়। এবার সে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমরা খুব গরম আবহাওয়ায় খেলব, এমন সময়ে যা বোঝানো কঠিন। তবে সবাই একই পরিস্থিতিতে খেলেছে, তাই অভিযোগ করার কিছু নেই।’
মূলত সমুদ্র উপকূলবর্তী শহর হওয়ায় মায়ামিতে এ সময় গরম ও আর্দ্রতা তুলনামূলক বেশি থাকে। কেপ ভার্দের বিপক্ষে প্রতিপক্ষের চাপ সামলানোর পাশাপাশি আবহাওয়ার সঙ্গেও লড়াই করতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। নকআউট পর্বে ভুলের সুযোগ নেই। তাই শেষ ষোলতে যেতে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে তিনবারের চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ ক্রিকেট দল ফের ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর এবার জিম্বাবুয়ে সফরেও দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া একমাত্র টেস্টের প্রথম দিনেই বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদে
৯ মিনিট আগে
বিশ্বকাপের গ্রুপপর্বের হিসাব-নিকাশ চুকে গেছে। এখন আর ভুল শুধরে নেওয়ার কোনো অবকাশ নেই; স্রেফ একটি হার মানেই টুর্নামেন্ট থেকে চিরতরে বিদায়। এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে শেষ বত্রিশের লড়াইয়ে আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান। শক্তির বিচারে কার্লো আনচে
৪০ মিনিট আগে
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা হলো আরও ৫ মিনিট।দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস তখন হয়তো মনে মনে অতিরিক্ত সময়ের কৌশল সাজাচ্ছিলেন। গ্যালারিতে থাকা হাজারো দর্শকও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন আরও ৩০ মিনিটের স্নায়ুচাপের জন্য। কিন্তু ফুটবল বিধাতার মনে তখন অন্য এক নাটকীয় চিত্রনাট্য লেখা।
৫ ঘণ্টা আগে
মুহূর্তটা কিছুতেই ভোলার নয়। ভোলা যাবে না। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে ডালাস মিক্সড জোন পেরিয়ে চলেই যাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। ‘দিবু (মার্তিনেসের ডাকনাম), বাংলাদেশ থেকে এসেছি’—পেছন থেকে ডাক দিতেই থামলেন। ‘ওহ্, বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি’, বলতে বলতে ফিরে এলেন প্রতিবেদকের কাছে।
৬ ঘণ্টা আগে