
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
ক্যাথলিন দুই বছর ধরে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ১৭ ফেব্রুয়ারি আল নাসর নারী ফুটবল টিম নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে সৌদি ক্লাবটি লিখেছে, ‘ক্যাথলিন সৌজার জীবনের বিশেষ মুহূর্তটি সকলের সঙ্গে শেয়ার করছি। তিনি ইসলাম কবুল করেছেন। সৃষ্টিকর্তা তাঁর হৃদয় শান্তি ও স্নিগ্ধতায় পূর্ণ করুন। এই প্রার্থনা রইল।’
আল নাসর গত মঙ্গলবার যে ভিডিওতে সৌজার ইসলাম কবুলের কথা বলেছে, সেখানে তিনি কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ব্রাজিলের এই তারকা নারী ফুটবলার বলেন, ‘সঠিক পথ খুঁজছিলাম আর আমি নিজে একটি উন্নত সংস্কার গ্রহণ করতে চেয়েছিলাম।’
ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন মূলত একজন ডিফেন্ডার। বেইক্সাদা সান্তিস্তায় বেড়ে উঠেছেন। পরে ফুটসালে ক্যারিয়ার শুরু করেন। প্রতিযোগিতামূলক ফুটবলে বোর্দো, ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ, আল নাসর—এখন পর্যন্ত এই চার ক্লাবের হয়ে তিনি খেলেছেন। বর্তমানে ক্যাথলিন আল নাসর ফুটবল দলের অধিনায়ক। ২০১৮ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় ক্যাথলিনের। ২০১৯ নারী ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন তিনি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে