
ইরান যুদ্ধে ব্যবহৃত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে স্পেন। আজ সোমবার স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতায় এটি মাদ্রিদের সর্বশেষ ও কঠোর পদক্ষেপ।
স্পেনের প্রভাবশালী পত্রিকা ‘এল পাইস’ সামরিক সূত্রের বরাতে খবরটি প্রকাশের পর প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, শুরু থেকেই মার্কিন সামরিক বাহিনীকে বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে। ইরান যুদ্ধে স্পেনের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি যেমন নেই, তেমনি আমাদের আকাশসীমা ব্যবহারেরও কোনো অনুমতি নেই। তিনি এই যুদ্ধকে ‘পুরোপুরি অবৈধ ও চরম অন্যায়’ বলে অভিহিত করেন।
স্পেনের বামপন্থী সরকারের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই এই যুদ্ধকে ‘অযৌক্তিক’ ও ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, দক্ষিণ স্পেনের ‘রোটা’ ও ‘মোরন’ সামরিক ঘাঁটিগুলো এই যুদ্ধে ব্যবহার করা যাবে না। এর ফলে ১৫টি মার্কিন বিমান সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয় পেন্টাগন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হলে মার্চের শুরুতে প্রধানমন্ত্রী সানচেজ সতর্ক করে বলেছিলেন, ‘এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়। পৃথিবী তার সমস্যাগুলো যুদ্ধ ও বোমা দিয়ে সমাধান করতে পারে না।’
উল্লেখ্য, স্পেন আগে থেকেই ইসরায়েলের গাজা যুদ্ধের কড়া সমালোচক। গত অক্টোবরে স্পেনের পার্লামেন্ট ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আইন পাস করেছে। এর আওতায় ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি বিক্রি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েল ইতিমধ্যে স্পেন থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে