
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে রুশ নাগরিকদের, এমনকি শিক্ষার্থীদেরও বহিষ্কার করার আহ্বান জানিয়ে অশালীন ভাষায় তীব্র বক্তব্য দিয়েছেন। গত শনিবার জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। এসময় তিনি ‘এফ–বর্গীয়’ গালি ব্যবহার করেন।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্লেবুককে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ‘ইউরোপীয়রা এখনো রাশিয়ার পারমাণবিক জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দেয়নি, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি রোসাটমের ওপরও না। তারা মানুষের ওপরও নিষেধাজ্ঞা দেয়নি, তাদের আত্মীয়স্বজনের ওপরও না, তাদের সন্তানদের ওপরও না—যারা ইউরোপে থাকে, যুক্তরাষ্ট্রে থাকে, ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে যাদের স্থাবর সম্পত্তি আছে।’
তিনি আরও বলেন, “তাদের অনেক স্থাবর সম্পত্তি আছে। তাদের সন্তান আছে, আত্মীয় আছে সর্বত্র। তোমরা (এফ–বর্গীয় গালি) রাশিয়ায় চলে যাও। দেশে ফিরে যাও।’
জেলেনস্কির এই বক্তব্য এমন সময়ে এল—যখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন জেনেভায় ত্রিপক্ষীয় বৈঠকের তৃতীয় দফার প্রস্তুতি নিচ্ছে। মস্কো রুশ নাগরিকদের লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ এবং বিদেশে রুশ সংস্কৃতিকে ‘বাতিল’ করার প্রবণতাকে রুশবিদ্বেষ বলে সমালোচনা করেছে।
এই বৈঠক এমন এক সময় হচ্ছে, যখন ইউক্রেনে সেনা নিয়োগ সংকট চলছে। একই সঙ্গে রুশ বিমান হামলার কারণে দেশে চলমান বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাশিয়া বলছে, এসব হামলার লক্ষ্য ইউক্রেনের প্রতিরক্ষা উৎপাদন দুর্বল করা।
এদিকে, জেলেনস্কির ঘনিষ্ঠ মহলে একাধিক দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগে তাঁর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে দুজন সরকারি মন্ত্রী এবং তার দীর্ঘদিনের চিফ অব স্টাফ পদত্যাগ করেছেন। সোমবার দুর্নীতি দমন সংস্থাগুলো সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কোর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এনেছে। অভিযোগে বলা হয়েছে, ইউক্রেনের সংকটে থাকা জ্বালানি খাতে ১০০ মিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারির সঙ্গে তিনি জড়িত।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে