নকশার শর্ত ভেঙে ভবন অনুমোদন

রাজধানীর উত্তরখানে নকশা অনুমোদনের শর্ত লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক পাঁচ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপপরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে নকশা অনুমোদনের নির্ধারিত শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একটি বেজমেন্টসহ ১০ তলা আবাসিক ভবনের লে-আউট নকশা অনুমোদন দেন। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট জমিটি মাঠ হিসেবে চিহ্নিত থাকলেও তা গোপন রেখে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
মামলার আসামিরা হলেন—রাজউকের সাবেক অথরাইজড অফিসার সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইমারত পরিদর্শক মো. নাজিম উদ্দিন, সাবেক চিফ বিল্ডিং ইন্সপেক্টর শাহজাহান খান, সাবেক সহকারী খাইরুজ্জামান, সাবেক প্রধান ইমারত পরিদর্শক মো. মামুনুর রশীদ এবং মোহাম্মদ আসাদুজ্জামান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে তারা প্রকৃত তথ্য গোপন রেখে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। এর মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়ার পাশাপাশি সরকারের ওপর অর্পিত দায়িত্বের অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন।
দুদকের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অনিয়মের ফলে সরকারি বিধি-বিধান উপেক্ষা করে অবৈধভাবে ভবন নির্মাণের সুযোগ তৈরি হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৫ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৯ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২১ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
২২ দিন আগে