
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে টেকনাফকেন্দ্রিক মাদক পাচার চক্রের চার ডিলারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছয়জনের কাছ থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের ডিলার ইব্রাহিম, ইয়াকুব, শামসুল আলম, ঢাকার ডিলার জিবা আক্তার এবং তাঁর দুই সহযোগী তানভীর মাহমুদ ও রবিন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, চক্রটি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিশেষ অ্যাপস ব্যবহার করে মাদকের ব্যবসা করে আসছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
রাশেদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা ও মিরপুরের শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ ও ঢাকার চার মাদক ডিলারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র বিভিন্ন কৌশলে টেকনাফ থেকে মাদক ঢাকায় এনে ছড়িয়ে দিত।
উপপরিচালক বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—ইব্রাহিম, ইয়াকুব ও শামসুল আলম টেকনাফের মূল হোতা। কয়েকজনের মাধ্যমে মাদক সিন্ডিকেট গড়ে তোলে এই চক্র। তাঁরা অভিনব কৌশলে টেকনাফ থেকে ইয়াবার বড় চালান ঢাকায় এনে ছড়িয়ে দিতেনন। তাঁরা টেকনাফ থেকে মাদক ঢাকায় আনার সময় নিজেরা বহন করতেন না। তাঁদের চক্রের বেশ কয়েকজনকে বহনকারী হিসেবে ব্যবহার করা হতো। ঢাকায় জবা আক্তারের ভাড়া বাসা ব্যবহার করতেন। ব্যবসার নিরাপত্তার স্বার্থে জবা আক্তার পূর্ব শেওড়াপাড়া এলাকায় তিনটি বাসা ভাড়া নেন। বড় চালান নিরাপদে রাখার জন্য এসব বাসা ব্যবহার করা হতো।
মো. রাশেদুজ্জামান বলেন, ‘এই চক্রের কেউ মোবাইল ফোনে সিম ব্যবহার করতেন না। যোগাযোগের গোপনীয়তা রাখতে নিজেদের এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করতেন। এই অ্যাপস ব্যবহার করতে ভিন্ন পরিচয়ে সিম সংগ্রহ করে সেটি দিয়ে পকেট রাউটার হিসেবে ব্যবহার করতেন। এনক্রিপ্টেড অ্যাপস বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে