
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ হিসেবে পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু করেছে পুলিশ। স্বল্প খরচে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সহজে বহনযোগ্য এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সড়কে দ্রুত স্থাপন করা যায়।
আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এই পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু করেছে, যা সড়কে শৃঙ্খলা রক্ষা এবং যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে যেখানে স্থায়ী সিগন্যাল ব্যবস্থা নেই বা অকার্যকর, সেখানে এই প্রযুক্তি কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক ও উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে এই পোর্টেবল সিগন্যাল লাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে সড়কে যান চলাচল আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে এর ব্যবহার আরও সম্প্রসারণ করা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৭ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৩ দিন আগে