
আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ‘চাঁদাবাজি’র ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁকে নড়াইলের কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মঈন মামলাটির এক নম্বর আসামি।
আজ সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে মঈন ছাড়া গ্রেপ্তার অন্য ছয়জনের নাম-পরিচয় এবং তাঁদের কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে কোনো তথ্য জানায়নি র্যাব।
এর আগে মঈনের আরও চার সহযোগী মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
গত শনিবার ১১ এপ্রিল কিডনি বিশেষজ্ঞ কামরুল ইসলামের প্রতিষ্ঠিত ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ।
মামলায় যুবদল নেতা মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। যদিও মামলার পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ সোমবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ মিনিট আগে
ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে তিনি রিকশায় চড়ে মূল ফটকে আসেন।
৩২ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় দুর্বৃত্তের হামলায় ইকবাল হোসেন (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা...
৩৬ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটি অন্তত ৩০ ফিট গভীর খাদে ছিটকে পড়ে দুই যাত্রী নিহতসহ ২৫ জন যাত্রী আহত হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
৩৮ মিনিট আগে