
রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোবাহান (২৬), মো. জাহিদুল ইসলাম (২৩) ও মো. ফয়সাল আহমেদ (২৫)। তাঁদের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) শুক্লা রায় জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
অভিযানে উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
২২ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
৩৩ মিনিট আগে
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের পশ্চিম গেট-সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা...
৪২ মিনিট আগে