রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকসহ ১২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল বেলা সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর মডেল এবং দারুস সালাম থানাধীন এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে র্যাব-৪। এ সময় ১৯ কেজি গাঁজা, ৩ হাজার ৫৯০টি ইয়াবা বড়ি, ১৯ বোতল বিদেশি মদ, ৬ ক্যান বিয়ার এবং ১৩টি মোবাইল সেটসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অলি গাজী (৩২), মো. স্বপন খাঁ (৩৬), মো. আরমান (৩৩), মো. পাপ্পু (২৬), মো. আব্দুল করিম (২০), মো. শাহরুক (২০), মো. গিয়াস উদ্দিন (২৮), সৈয়দ হোসেন (২৮), ননি জীবন চাকমা (৪০), শফিকুল ইসলাম ইমরান (২৩), মো. পাভেল (২৫), মো. আলমগীর (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা বেশ কিছুদিন ধরে পারস্পরিক যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১০ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১২ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৩ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৮ দিন আগে