রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগের আওতাধীন এলাকা থেকে ২৮ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, মিরপুর বিভাগ থেকে ৯৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন সেটা, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি কেবল কানেক্টর, ১৬টি ডেটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ সংসদের ১৯তম সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কলেজের ইসলামের ইতিহাস বিভাগের কাজী মারজানকে সভাপতি, পদার্থবিজ্ঞান বিভাগের অর্ণব রায়কে সাধারণ সম্পাদক এবং দর্শন বিভাগের তন্নী দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যের নতুন...
৬ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় প্রশাসনের নির্দেশনা অমান্য করায় ‘ট্রেইল অব হেভেন’-এর সব ট্যুর ও সংশ্লিষ্ট কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। ৩ আগস্ট ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সালের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১৭ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল মিয়া (২৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার চিতাখলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
২০ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর চরে অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার রাতে উপজেলার ৬ নম্বর কয়রা পন্টুনের পূর্ব দিকের চরে বন বিভাগের সদস্যরা এ অভিযান চালান। এ সময় নৌকা, দা ও পলিথিন জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে শিকারি ও পাচারকারী চক্রের সদস্যরা...
২৩ মিনিট আগে