স্বামী ভরণপোষণ দেন না। বাড়ির লোকজনও সময়ে অসময়ে সুযোগ পেলেই দুকথা শুনিয়ে দেয়। এতেই ক্ষুব্ধ হয়ে শিশুপুত্রকে হত্যা করেন তিনি।
ঘটনার প্রায় দেড় বছর পর একটি চিরকুটের সূত্র ধরে মূল রহস্য উদঘাটন করেছেন জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সাইফুল ইসলাম।
ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ১ নং মাধবপাশা এলাকায়। আজ রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মা খাদিজা আক্তার পিংকি।
জবানবন্দিতে তিনি জানান, স্বামী ভরণপোষণ না দেওয়ায় এবং পরিবারের লোকজনের উপহাস সহ্য করতে না পেরে ২০২০ সালের ১৯ এপ্রিল দুই মাসের শিশু ইমাম হোসেনকে ঘরের পাশের পুকুরে ফেলে দেন তিনি।
মামলাটির তদন্তকারী সংস্থা পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ সালের ১৯ এপ্রিল রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ১ নং মাধবপাশা এলাকার বাসিন্দা ও মামলার বাদী রুবেলের শ্বশুরবাড়ি থেকে তাঁর শিশুপুত্র হারিয়ে যায়। তাঁর স্ত্রী খাদিজা আক্তার পিংকি চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসেন। তখন তিনি জানান, ঘুমের মধ্যে তার শিশু চুরি হয়ে গেছে। পরদিন ২১ এপ্রিল সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় রুবেল মামলা করলে প্রথমে তদন্তের দায়িত্ব পায় বন্দর থানা পুলিশ। পরে এই মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তকালে ঘটনাস্থল থেকে একটি কাগজের টুকরা আলামত হিসেবে জব্দ করেন পিবিআই। জব্দকৃত কাগজে লেখা ছিল ‘বাচা গড়ে গড়ে চুরি করমু সাবথাব’। কাগজের হাতের লেখার নমুনা সংগ্রহকালে খাদিজা আক্তার পিংকির হাতের লেখার মিল পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখে তিনি দায় স্বীকার করেন।
পিংকি জানান, স্বামী তাঁকে বারবার টাকার জন্য চাপ দিতেন। স্বামী চাইতেন তিনি নিজেই আয় রোজগার করে নিজের খরচ চালান। রুবেল তাঁকে ভরণপোষণের কোনো খরচ দিতেন না। এ নিয়ে পরিবারের লোকজনও উপহাস করত। এসব মিলে মানসিক চাপ সহ্য করতে না পেরে মধ্যরাতে ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দেন তিনি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে