
চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আরমান হোসেন ওরফে সাদীর (২৩) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ এই আদেশ দেন। এর আগে নগরের বাকলিয়া থানার মামলায় তিনি গ্রেপ্তার হন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৯ মে সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী সদরের বাস টার্মিনাল থেকে সাদীকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর কাছ থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছদ্মনামে জঙ্গি কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে র্যাব। এ ছাড়া হোয়াটসঅ্যাপে জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জঙ্গি কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
এ বছরের ২৬ জানুয়ারি রংপুরের র্যাব-১৩ এর একটি দল চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার থেকে আনসার আল ইসলামের সদস্য মো. শাহেদকে একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ৪/৫ জন পালিয়ে যান। শাহদের কাছ থেকে র্যাব জঙ্গি কার্যক্রমের বইপত্র ও একাধিক ডিভাইস উদ্ধার করে। এ ঘটনায় এ বছর ২৭ জানুয়ারি নগরের বাকিলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ মে সাদীকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করে র্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৭ এর এস আই শামসুল হক সরকার আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি সাদী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গুমতি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬