রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় একটি ইঞ্জিনচালিত ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও ২-৩ জন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় হাসপাতালে একজনের মরদেহ পাওয়া গেছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এ ছাড়া অন্তত দুই-তিনজন নিখোঁজ থাকতে পারেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে এমভি জাকের সম্রাট-৩ এবং এমভি আসাযাওয়া-৫ নামের দুটি লঞ্চ ঘাটে ছিল। এমভি জাকের-৩ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় এমভি আসাযাওয়া-৫ লঞ্চ পেছানোর সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার দুই লঞ্চের মাঝখানে পড়ে যায়। এতে ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রলারে সাত-আটজন যাত্রী ছিলেন। দুই লঞ্চের চাপায় একজন যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন পিষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে ট্রলারটি লঞ্চের নিচ থেকে বের হলেও কোনো যাত্রীকে দেখা যায়নি।
অন্যদিকে নৌ পুলিশের সদরঘাট অঞ্চলের পরিদর্শক (ওসি) মো. সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, এ দুর্ঘটনায় সোহেল ও মিরাজ ফকির নামের দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৮ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২২ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২৪ দিন আগে