
রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বংশালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষিকা থানায় লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ও তাঁর ছোট বোন বাজার করার জন্য রায়সাহেব বাজারে যান। পরে বাজার শেষে তার ছোট বোন বেলা ১টার দিকে বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান এবং বিষয়টি তাঁকে ফোনে জানান। খবর পেয়ে বাসায় এসে তিনি দেখেন, বাসার গেটের তালা খুলে খাটের ওপর রাখা এবং ঘরের ভেতরের মালপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পড়ার টেবিলের লকারের তালা ভাঙা ছিল। সেখান থেকে আনুমানিক ৩ আনা ৩ রত্তি ওজনের এক জোড়া সোনার কানের দুল (আনুমানিক মূল্য ৪৫ থেকে ৫০ হাজার টাকা) এবং একটি স্মার্ট ল্যাপটপ (মূল্য প্রায় ৬৭ হাজার টাকা) চুরি হয়ে গেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
চুরির ঘটনা নিয়ে ভুক্তভোগী শিক্ষক মোসা. মৌসুমী আক্তার বলেন, ‘দিনের বেলায় বাসা ফাঁকা থাকার সুযোগে এভাবে চুরি হওয়া খুবই উদ্বেগজনক। তালা ভেঙে ঘরের মালপত্র এলোমেলো করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৯ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
২১ দিন আগে