জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন রুটের বাসে যাতায়াতের সময় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হেনস্তা বা র্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তথাকথিত ‘বাস কমিটি’ বা সিনিয়রদের মাধ্যমে কোনো নবীন শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩ মে থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে–নবীনদের ওপর সিনিয়র অথবা তথাকথিত বাস কমিটি প্রভাব খাঁটিয়ে বিভিন্নভাবে হেনস্তা করা হলে তা ‘র্যাগিং’ হিসেবে বিবেচিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাগিং বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ৩ মে জবির ২১ তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন দপ্তর থেকে এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনের পরপরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমন্বয়হীনতায় তা ম্লান হতে শুরু করেছে। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রত্যাশা...
৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের পারপূগী গ্রাম এখন কৃষকের সাফল্যের গল্পে ভরপুর। বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের পরিশ্রমের ফল পাকা ভুট্টা দোল খাচ্ছে। অনুকূল আবহাওয়া ও উন্নত জাত ব্যবহারের কারণে এ বছর জেলায় বিএডিসি হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫) জাতের বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে বাজারদর স্থিতিশীল থাকায় কৃষকের...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ কোটি ৬০ লাখ টাকার দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের ভবনের মাত্র ৪০টি কলাম নির্মাণ করা হয়েছে। এর পর থেকে প্রায় এক বছর কাজ বন্ধ রয়েছে। ঠিকাদার, পিআইওসহ সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে একদিকে হাজারো শ্রমিক পড়েছেন মজুরি অনিশ্চয়তায়, অন্যদিকে বানভাসিদের সামনে...
৪ ঘণ্টা আগে
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মৌসুমের আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন এলাকার গাছ থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। এদিকে ফলন ভালো হলেও ন্যায্য দাম নিয়ে হতাশ স্থানীয় চাষিরা।
৫ ঘণ্টা আগে