
রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট কার থেকে ম্যাগাজিন, গুলি ও হেরোইন উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় সাইফুল ইসলাম পলাশ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব।
আজ রোববার বেলা ১টার দিকে উত্তরা এলাকার কসাইবাড়ি রেলগেট-সংলগ্ন স্থান থেকে র্যাব-১ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি ম্যাগাজিন, তিনটি গুলি এবং ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম পলাশ মাদারীপুর সদর উপজেলার সেকেন্দার মাতব্বরের ছেলে।
র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে সাইফুল ওরফে পলাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক ও গোলাবারুদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার সাইফুল একজন পেশাদার মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদকের মামলা রয়েছে। গুলি ও মাদক উদ্ধারের বিষয়ে উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৩ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৩ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৪ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১৯ দিন আগে